আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

বিএনপির নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

বিএনপির নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ও দলের কেন্দ্রীয় অফিসে আওয়ামী পুলিশের হামলা, গুলিবর্ষন এবং গুলি করে দলের কর্মী হত্যার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের সিনিয়র নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় গ্রেফতারের মুক্তির দাবীতে এবং গত ০৭ ডিসেম্বর দলের কেন্দ্রীয় অফিসে আওয়ামী পুলিশের হামলা, গুলিবর্ষন এবং গুলি করে দলের কর্মী হত্যার প্রতিবাদে গত ১৩ ডিসেম্বর দুপুর ০১.৩০ ঘটিকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল শহরের সমশেরনগর রোড সিএনজি ষ্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌমুহনা হয়ে এম সাইফুর রহমান রোডস্থ শাহ মোস্তফা গার্ডেন সিটির সম্মুখে প্রতিবাদ সমাবেশের মাধ্য শেষ হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি জনাব আব্দুল মুকিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। এছাড়া প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সদস্য মোশাররফ হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, জেলা যুবদল নেতা সেলিম মোঃ সালাউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, জেলা কৃষকদলের সদস্য সচিব মুনাহিম কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আবু বক্কর তালুকদার, জেলা যুবদল নেতা এম এ নিশাত, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান বেলাল, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান জুনেদ, জেলা যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিপন মিয়া, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে বক্তারা  মিথ্যা মামলায় গ্রেফতারকৃত দলের নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন এবং গত ০৭ ডিসেম্বর দলের কেন্দ্রীয় অফিসে আওয়ামী পুলিশের হামলা, গুলিবর্ষন এবং গুলি করে দলের কর্মী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।