আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজারে আদালতের রেকর্ড রুমে ধ্বংসযোগ্য ১০২৩টি নথি বিনষ্ট


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে রক্ষিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড রুমে ধ্বংসযোগ্য ১০২৩টি নথি বিধি মোতাবেক বিনষ্ট করা হয়েছে আজ ১৫ ডিসেম্বর। ধ্বংসযোগ্য নথি বিনষ্ট কার্যক্রম শুরুর সময় মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানসহ রেকর্ড রুম সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান রেকর্ড রুম সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য বলেন- বিনষ্টযোগ্য নথিসমূহ বিধি মোতাবেক দ্রুততম সময়ে বিনষ্ট করতে হবে। তিনি বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে একটি দক্ষ যুগোপযোগী ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ রেকর্ড রুম গঠনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ।