আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম বিজয় দিবস উদযাপিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে ৫১তম বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করেছে। শুক্রবার দিনের প্রথম প্রহরে শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় সভাপতি বিশ^জ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর নেতৃত্বে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করে উপজেলা পরিষদ মাঠে প্রশাসন কর্তৃক আয়োজিত পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও প্যারেটেসহ বিভিন্ন অনুষ্ঠান মালায় অংশগ্রহণ করা হয়।
পরে শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণে ক্লাবের সদস্য ও সহযোগী সদস্য, পরিবার ও সন্তাদের নিয়ে দিনব্যাপী খেলাধুলায় অংশগ্রহণ ও মধ্যভোজে অংশ গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মো: কাওছার ইকবাল, দীপঙ্কর ভট্রাচার্য লিটন, সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, এম এ রকিব, অর্থ-সম্পাদক সৈয়দ ছায়েদ আহমেদ, দপ্তর-সম্পাদক এম.মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মামুদ আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ^জিৎ ভট্রাচার্য বাপন, কার্যকারী পরিষদের সদস্য মো: আব্দুর রব, সনেট দেব চৌধুরী প্রমূখ।
এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহযোগী সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।