আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ঘোষণার পাশাপাশি ৮০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞপ্তি”

    ভোক্তা অধিদপ্তরের অভিযানে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ঘোষণার পাশাপাশি ৮০ হাজার টাকা জরিমানা

ডিসেম্বর ১৮, ২০২২ খ্রি.

                     খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ বন্ধে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সে এর সহযোগিতায় আজ রবিবার (১৮ ডিসেম্বর ২০২২) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সোনার বাংলা রোড ও নতুনবাজারের বিভিন্ন মশলার মিলে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। গত ৬ ডিসেম্বর ২০২২ খ্রি: তারিখে সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলার ৯ টি মশলার মিলের মালিকের উপস্থিতিতে মিল মালিকদের করণীয় প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। উক্ত সভায় মিল মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা নিম্ন মানের মশলার সাথে আর রং মিশ্রণ করবেন না। কিন্তু আজ ১৮ ডিসেম্বর ২০২২ খ্রি: তারিখে গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের  তদারকি অভিযান পরিচালিত হয়।

         উক্ত তদারকি অভিযানে মশলার সাথে রং মিশানোর প্রমাণ পাওয়া যায়। যার পরিপ্রেক্ষিতে নতুন বাজারে অবস্থিত সুরমা মশলা মিলকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয় । এছাড়াও নতুনবাজারে অবস্থিত নিউ জননী ষ্টোরের মালিক সুরমা মশলার মিলের কর্মচারীকে দিয়ে রং ও চালের গুঁড়া মিশিয়ে মশলার গুণগত মান নষ্ট করেন। পরবর্তীতে নিউ জননী ষ্টোরে রং মিশ্রিত মশলা পাওয়া যায় এবং তারা অপরাধ স্বীকার করেন। উক্ত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।  জরিমানার পাশাপাশি উক্ত দুইটি প্রতিষ্ঠানের ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।          

      আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। আজকের তদারকি অভিযানে উক্ত প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করে ব্যবসায়ী কার্যক্রম সাময়িক বন্ধ ষোষণা করা হয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ে ৭ কার্য দিবসের মধ্যে উপস্থিত থেকে লিখিত জবাবের মাধ্যমে তাদের উক্ত অপরাধের কারণ দর্শানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।