শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধিঃ সমগ্র দেশ স্বাধীনের দুই দিন পর ১৮ডিসেম্বর’৭১ হানাদার মুক্ত হন নওগাঁবাসী। এই দিনকে ঘিরে নওগাঁয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’র উদ্দ্যোগে উদযাপন করা হয় হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) কেডি সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং ফেষ্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। পরে সেখান থেকে একটি বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরবর্তীতে নারীদের ফুটবল প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় প্রধান অতিথির পাশাপাশি ‘একুশে পরিষদ নওগাঁ’ এর সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির, ‘একুশে পরিষদ নওগাঁ’ এর সাধারন সম্পাদক মনোয়ার হোসেন লিটনসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। নারী ফুটবল প্রতিযোগীতায় নওগাঁ সদর, মহাদেবপুর, বদলগাছি ও ধামইরহাট উপজেলার নারী দল অংশগ্রহণ করেন। অপরদিকে, নওগাঁ হানাদার মুক্ত দিবস উপলক্ষে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা শহর দখলকারী ইউনিট কমান্ডার, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক ও যুদ্ধকালীন ইউনিট কমান্ড এসব আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কাজী রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। স্মৃতিচারন করেন আব্দুল মালেক, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, ফারক হোসেন, সিরাজুল ইসলাম আনছারী ও গোলাম মোস্তফা প্রমুখ।
নওগাঁয় নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপন
Catagory : সারা দেশ | তারিখ : ডিসেম্বর, ১৮, ২০২২, ৬:২০ অপরাহ্ণ • ৫ বার পঠিত






