আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজারে মানবতাই শ্রেষ্ঠদান সমাজকল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ


শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার::

মাঘ মাস আসে শীতের দাপট নিয়ে। বিভিন্ন জেলায় শীত জেঁকে বসা শুরু করেছে। একদিকে হাড়কাঁপুনি শীত আবার অন্যদিকে রাত হলে নামে তীব্র কুয়শা, এমন অবস্থায় গরিব মানুষের কষ্ট অবর্ণনীয়। শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে মানুষের কষ্ট। শৈত্যপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন-জীবিকা। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দুস্থ মানুষের দুর্ভোগ বেড়ে যায় চরমে। শৈত্যপ্রবাহে গরম কাপড়ের অভাবে শীতের কষ্টে ভুগে অসহায়, দুস্থ মানুষ। কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে “মানবতাই শ্রেষ্ঠদান সমাজকল্যালণ সংস্থা।”

সংস্থাটির উদ্যোগে শনিবার (১৭ ডিসেম্বর) প্রায় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্ঠা নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া আলিয়া তরিকার মুর্শিদে মোকাম্মেল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সালাম আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম বি মিডিয়া’র চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ, ইসলামী সমাজ সেবা যুব পরিষদ মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ইউসুফ আহমদ, সংস্থার উপদেষ্টা আহমদ হোসেন চৌধুরী।

সংস্থার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদ হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. মোছাব্বির রহমান, সহ-সাধারণ সম্পাদক রাইছুল ইসলাম ইমামুল,  প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, অর্থ সম্পাদক শাকিল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম আহমেদ, ক্রীড়া সম্পাদক জাহেদ আহমেদ, সদস্য ফয়জুল করিম, জুবায়ের আহমেদ, রাজন  আহমেদ, মুহিত মিয়া, মুহিন উদ্দিন, মেহেদী হাসান মাছুম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

মানবতাই শ্রেষ্ঠদান সমাজকল্যাল সংস্থা’র প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদ হোসেন চৌধুরী বলেন, কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছেন শহরের ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীত সঙ্গে নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। যে কারণে আমরা গভীর রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। কারণ এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল দিচ্ছি।

তিনি সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে এগিয়ে আসার আহবান জানান। প্রচন্ড শীতে এসব শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হতদরিদ্র এসব ছিন্নমূল মানুষেরা।