আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজারে বিজয় দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।


মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজারে মহান বিজয় দিবস২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৯ডিসেম্বর) সোমবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা যুব প্রশিক্ষন কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং জেলা যুব প্রশিক্ষন কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক মো: হুমায়ুন কবীর এর পরিচালনায আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: জামাল উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান,মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মো: হাবীব তৌহিদ ইমাম,ডেপুটি কো-অডিনেটর রোকশানা পারভিন,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
বক্তারা বলেন, লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সকলকে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে জেলা শিল্প কলা একাডেমীর শিল্পীরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। । ছবি ৩টি।