আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

২০ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ভিতরে মাইন বিস্ফোরনে ২৪ মুক্তিযুদ্ধার দেহ ছিন্নবিচ্ছিন্ন


মনি রায়
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শেষ পর্যায়ে “মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে” অস্র জমা করেন মুক্তিযুদ্ধাগণ। ২০ শে ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় হঠাৎ মাইন বিস্ফোরন ঘঠে বিদ্যালয়ের ভিতরে।এই বিস্ফোরণে ২৪ জন মুক্তিযুদ্ধার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।কারোর মাথা ঘরের টিনের চালে, কারোর হাত পা গাছের ডালে। এই ছিন্নভিন্ন দেহের অংশগুলো কুড়িয়ে এনে বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে কবর দেওয়া হয়। মুসলিমদেরকে শহিদ মিনারের পশ্চিম পাশে ও হিন্দুদেরকে পূর্ব দিকে সমাধি দেওয়া হয়। এবং বর্তমানে এই ২৪ জনের নাম ফলক করা হয়।( শহিদ সুলেমান মিয়া,শহীদ সত্যেন্দ্র দাস, শহীদ সনাতন সিংহ, শহীদ কাজল পাল,শহিদ আছকর আলী,শহীদ আব্দুল আজিজ, শহীদ আব্দুল আলী, শহীদ আশুতোষ দেব,শহীদ রহিম বক্সখোকা,শহীদ জহির মিয়া,শহীদ প্রদীপ চন্দ্র দাস,শহীদ অরুণ দত্ত,শহীদ নন্দলাল বাউরী,শহীদ হিমাংশু কর,শহীদ নুরুল ইসলাম, শহীদ তরণী দেব,শহীদ ইয়ানুর আলী,শহীদ ইব্রাহিম আলী,শহীদ শিশির রঞ্জন দেব, শহীদ দিলীপ দেব, শহীদ সমীর চন্দ্র সোম, শহীদ জিতেশ চন্দ্র দেব,শহীদ মোস্তফা কামাল, শহীদ নরেশ চন্দ্র ধর)। এই ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন, লেন্স কর্পোরাল বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার খান,সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত ধর, বীর মুক্তিযোদ্ধা বলরাম নাথ,জানান এই বিস্ফোরণের কারণ হতে পারে পূর্বে হয় তো বা শত্রুগণ মাইন্ডটি মাটিতে পুঁতে রেখেছে নয় তো মুক্তিযোদ্ধাদের মাটি থেকে কুড়িয়ে আনা মাইন্ডটি বিস্ফোরণ ঘঠেছে । পরিশেষে তারা দাবি জানান “মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে” যে ঘরে মাইন্ড বিস্ফোরণ হয়েছিল সে ঘরটিকে মুক্তিযুদ্ধা জাদুঘর বা স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক।উক্ত দাবিটি বিশিষ্ট্য সাংবাদিক বকসি ইকবাল আহমদ এবং সাধারণ জনগণ সেকুল ইসলাম তালুকদার ও দাবি জানিয়েছেন। আর ও দাবি জানান, স্বাধীনের আজ ৫১ বছর কিন্তু এখন পর্যন্ত ঘঠনাটি পাঠ্যপুস্তকে উল্লেখ করা হয় নি।