শিমুল হাসান, নওগাঁ প্রতিনিধি ঃ র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ২১ডিসেম্বর ২০২২ ইং তারিখ রাত ০০:৪৫ ঘটিকায় নওগাঁ জেলায় ধামইরহাট থানাধীন চকরহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ক। ফেন্সিডিল-১৫১ বোতল, খ। মোবাইল-০১টিসহ পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সফিকুল ইসলাম (৫০),পিতা-মোঃ নজিবর ইসলাম, ২। মোঃ সবুজ হোসেন (৩২), পিতা-মোঃ সফিকুল ইসলাম উভয় সাং-উত্তর চক রহমত বাদদিঘি, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল পরস্পর যোগসাজশে অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলায় ধামইরহাট থানায় “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮” অনুসারে মামলা দায়ের করা রয়েছে







