আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

ধানের মেশিনের হ্যানডেল দিয়ে মাথায় আঘাত গুরু আহত, ঢাকা হাসপাতালে ভর্তি

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের দুর্গানগর গ্রামে তুচ্ছ ঘটনায় দিন মজুর আব্দুল জলিল সাজু (২২)কে লোহার রড দিয়ে মাথায় গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। গুরুতর আহত আব্দুল জলিল সাজু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ অবস্থায় ৬দিন যাবৎ চিকিৎসাধীন রয়েছেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত তার অবস্থার অবনতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ রেফার্ড করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা জয়নব বিবি বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে একই গ্রামের নুর উল্ল্যা মিয়া (৪০), ইকবাল মিয়া (৩০), নজরুল মিয়া (২০), সাইফুল মিয়া (২৫) কে আসামী করে শ্রীমঙ্গল থানায় মামলা (নং- ২০, তারিখ ঃ ১৬/১২/২০২২ইং) দায়ের করেছেন। জানা গেছে- গত ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ভুক্তভোগীর বাড়ীর উঠানে ঘটনাকারীরা মেশিন দিয়ে ধান ভাঙ্গানোর জন্য আসে। ভাঙ্গানোর ১০ টুকরি ধান এর মধ্যে ৪ টুকরি ধান তাদেরকে দেওয়ার জন্য বলে। আব্দুল জলিল সাজু তার কথা না শুনে তাকে ৩ টুকরি ধান দিতে সম্মতি জানান। এ সময় হামলাকারী নুর উল্ল্যা মিয়াগংরা চরম উত্তেজিত হয়ে এলোপাতাড়িভাবে হামলা করেন। ধান ভাঙ্গানোর মেশিনের লোহার হেন্ডেল দিয়ে আব্দুল জলিল সাজু এর মাথা লক্ষ করে প্রাণে হত্যার উদ্যোশে বারি মারেন। লোহার হেন্ডেল এর বারির আঘাতে তিনি মাটিতে লুটে পরেন। স্থানীয় লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ব্যপারে জানতে চাইলে ভুক্তভোগীর মা জয়নব বিবি, আব্দুল খালিক, সিরাজ মিযা, মনোয়ারা বেগম, হাবিব মিয়াসহ এলাকার একাধিক লোকজন জানান- হামলাকারী নুর উল্ল্যা মিয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন।

ইন্ডিয়ার লোকজনদের সাথে ঘনিষ্ট যোগাযোগ রয়েছে। সে যে কোন সময় ভারতে পালিয়ে যেতে পারে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এর আগেও তার বিরুদ্ধে একাধিক জঘন্যতম ঘটনার অভিযোগ রয়েছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানার পুলিশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগী পরিবারকে সকল আইনী সহায়তার আশ্রাস প্রদান করেছেন।