বিজ্ঞপ্তি”
ন্যায্য দামে খাদ্য নিশ্চিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান
ডিসেম্বর ২২, ২০২২ খ্রি.
নিরাপদ খাদ্য এবং ন্যায্য দামে খাদ্য পণ্য প্রাপ্তি নিশ্চিতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ২০২২) মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় হোটেল ও রেষ্টুরেন্টে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কুসুমবাগে অবস্থিত পাঁচ ভাই হোটেলকে ৫ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত কলাপাতা রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।









