আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস পাইপলাইনের উন্নয়নমূলক কাজের জন্য সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) অধিভুক্ত মৌলভীবাজার ও হবিগঞ্জের আওতাধীন সঞ্চালন পাইপলাইন সম্পাদন করা হবে।

জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক বিল্পব বিশ্বাস মৌলভীবাজার২৪ ডট কমকে নিশ্চিত করে জানান, রক্ষণাবেক্ষণ কাজের সময় মৌলভীবাজার ও শ্রীমঙ্গল নেটওয়ার্কের আওতায় জেলার সব গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এই নেটওয়ার্কে রয়েছে বড়লেখা ও কুলাউড়া উপজেলা ব্যতীত জেলার সকল গ্যাস সংযোগ। এর মধ্যে মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল শহর ও কমলগঞ্জ উপজেলা উল্লেখযোগ্য।