স’লিপকঃ জাতীয় সংগীত এবং বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে মৌলভীবাজারে ৩য় বারের মতো “জাগুক প্রাণ কথায়, ছন্দে” স্লোগান নিয়ে দুইদিনব্যাপি কোরাস সাহিত্য উৎসব এর আজ ২৩ ডিসেম্বর শুক্রবার প্রথমদিন শহরের মেয়র মুক্তমঞ্চে এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট কবি আসাদ মান্নান।
প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট কবি প্রাণজি বসাক, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি শাহ মোহাম্মদ সানাউল হক, জাতীয় যাদুঘরের পরিচালক কবি শিহাব শাহরিয়ার, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক প্রমুখ।
দুইদিনব্যাপি কোরাস সাহিত্য উৎসবে রয়েছে আলোচনা সভা, কবিতা, লিটল ম্যাগাজিন, নাগরী, লোকসাহিত্য বিষয়ক আলোচনা ছাড়াও কবিকণ্ঠে কবিতা পাঠ, নৃত্যনাট্য, ধামাইল, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের প্রথম দিনে স্থানীয় সহ দুই বাংলার শতাধিক কবি সাহিত্যিক লেখকবৃন্দ অংশগ্রহণ করেন।
মেয়র মুক্তমঞ্চে দুইদিনব্যাপি কোরাস সাহিত্য উৎসব এর উদ্বোধন
Catagory : সারা দেশ | তারিখ : ডিসেম্বর, ২৩, ২০২২, ৪:০৫ অপরাহ্ণ • ২ বার পঠিত






