আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জে সড়কের পাশে ধানি জমিতে নবজাতকের লাশ উদ্ধার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের পাশের ধানি জমির ঝোপের ভেতর গামছা দিয়ে প্যাঁচানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর-রামেশ্বপুর সড়কের পাশে স্থানীয়রা লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সড়কের পাশে ধানি জমিতে মানুষজন ময়লা গামছা দিয়ে প্যাঁচানো এক মৃত নবজাতক দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। শনিবার কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অনিক দেব ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে স্থানীয়দের সাথে নিয়ে দাফনের ব্যবস্থা করেন। স্থানীয়দের ধারণা, রাতে কিংবা ভোরে কেউ হাসপাতাল থেকে ডেলিভারি শেষে নবজাতকটি ফেলে দিয়েছে।
আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজু বিষয়টি নিশ্চিত করেন।