আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন সফল করুন: গোলাম আম্বিয়া কয়েছ

★ 
আবু তালহা তোফায়েল :: ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে। 
কেন্দ্রীয় সদস্য সম্মেলন সফল করতে সারা দেশের ছাত্রজনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বর্তমান গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। 
তিনি জাতীয় এই সম্মেলন সফল করার লক্ষ্যে বলেন, ছাত্র জমিয়ত সারাদেশের মাঝে আদর্শবাহী একটি ছাত্র সংগঠন। এদেশের দুই দুইটি স্বাধীনতা ছিনিয়ে আনা একমাত্র সংগঠন ও দারুল উলুম দেওবন্দের সিলসিলায় সিয়াসি একক প্লাটফর্ম জমিয়তে উলামায়ে ইসলামের ছাত্র সংগঠন হচ্ছে “ছাত্র জমিয়ত বাংলাদেশ”। তিনি বলেন, ৬৮ হাজার গ্রাম বাংলায় আদর্শবাহী এই সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখতে এদেশের মেধাবী, সৎ, যোগ্য ও বিজ্ঞ ছাত্র কাফেলা এগিয়ে আসার আহ্বান জানাই। পরিশেষে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সর্বাত্মক সফলতা কামনা করছি।