মৌলভীবাজার কুলাউড়ায় উপজেলা শহরে মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবীতে ব্যবসায়ী কল্যাণ সমিতির সু দৈর্ঘ্য মানববন্ধন। দ্রুত মেলার কার্যক্রম বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী।
২৫ ডিসেম্বর রবিবার সকালে কুলাউড়া চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচি তে সভাপতিত্ব করেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল ইসলাম শামীম, সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল মোহিত বাবলু,কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রোবেল, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আবুল কালাম, ফরহাদ আহমদ, আব্দুল মুক্তাদির জায়েদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মাওলানা আবদুল ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক এম ফয়েজ উদ্দিন,মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি, বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক ও ওয়ার্ড মেম্বার সহ কুলাউড়া বাজারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের পদক্ষিণ করে ফায়ার সার্ভিস সম্মেুখ গিয়ে শেষে হয়।
মানববন্ধনে কুলাউড়া বাজারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা স্ব স্ব মার্কেটের ব্যানার সহ যোগদান করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার দাবী জানান। মানববন্ধন থেকে আগামী ২ দিনের মধ্যে মেলার কার্যক্রম বন্ধ না করলে আগামী ২৮ ডিসেম্বর বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে দু’ঘন্টা ব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচীর ঘোষণা করা হয়।









