আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজারে এনপিও’র “উন্নত বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতার গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারে “উন্নত বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতার গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ১৯ ডিসেম্বর সোমবার। শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর জনবল সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় সেমিনারটির আয়োজন করে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)। মৌলভীবাজার জেলা নাসিব সভাপতি সাংবাদিক বকসী ইকবাল আহমদের সভাপতিত্বে ও সেকুল ইসলাম তালুকদারের পরিচালনায় জেলা জাতীয় মহিলা সংস্থার আইভি রহমান অডিটোরিয়ামে।
অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন এনপিও মহপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, আলোচক ছিলেন পূবালী ব্যাংক লিঃ এর এজিএম, এডভোকেট ড. মোহাম্মদ আবু তাহের এবং মৌলভীবাজার সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত শংকর বড়ুয়া। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনপিও’র উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মোছাঃ আবিদা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও লেখক সরওয়ার আহমদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক অলক এ.কে, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সদস্য দুরুদ আহমেদ প্রমুখ।