আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জে ঘাতক পিকআপের আঘাতে তরুণ ব্যবসায়ীর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
পিকআপের ধাক্কায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে ভানুগাছ বাজারের তরুণ ব্যবসায়ী সজল মিয়া (২৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের ব্যবসায়ী লোকমান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পিকআপের সাথে সরাসরি সংঘর্ষে গুরুতর আহত হলে প্রথমে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত সকলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় লঙ্গুরপাড় হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।