আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

বগুড়া আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেফতার


রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চোরাই একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার ২৬ ডিসেম্বর ভোরে জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার কার হয়। গ্রেফতারকৃতরা হলো, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মেন্দার বের গ্রামের ইদ্রিছ আলীর ছেলে শামিম হোসেন ওরফে আনোয়ার হোসেন (৩৪) ও একই উপজেলর হাটখোলা গ্রামের শামিম উদ্দিন তরফদারের ছেলে পিয়াস তরফদার (২৬)। পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর সন্ধা সাড়ে ৬টায় আদমদীঘি উপজেলা সান্তাহার নতুনবাজার হাটখোলা একটি চা দোকানের সামনে থেকে পারভেজ মৃধা নামের এক ব্যক্তির জয়পুরহাট- ল-১১-৩১১১ নম্বর সুজুকি জিক্স্রার মোটরসাইকেল চুরি য়ায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার গত সোমবার রাতে আদমদীঘি বাজার ব্রিজের নিকট মহাসড়ক থেকে শামিম হোসেন ওরফে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যানুসারে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অপর আসামী পিয়াস তরফদারের হেফাজত থেকে চোরাই সুজুকি জিক্স্রার মোটরসাইকেলটি উদ্ধার করে। আদমদীঘি থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়ছে।