মৌলভীবাজাট কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৬০ লিটার দেশীয় তৈরী মদ ও ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী প্রেম সুক্ষিয়া রবি দাসকে গ্রেফতার করে পুলিশ।২৬ ডিসেম্বর অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউপির অন্তর্গত তিলকপুর চা বাগান হইতে মাদক ব্যবসায়ী প্রেমসুক্ষিয়া রবি দাস(৪৫), স্বামী-সীতা রাম রবি দাস, পিতা-নিরঞ্জন রবি দাস, সাং-তিলকপুর চা বাগান, ১১নং শরীফপুর ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। এবং আদালতে সোপর্দ করা হইয়াছে।







