আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

শ্রীমঙ্গলের পর্যটকদের দর্শনীয় স্থান বাইক্কা বিল সংস্কারের জন্য ৯দিন বন্ধ

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
সিলেটের পর্যটন শিল্পে অন্যতম দর্শনীয় স্থান মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিলের নির্মিত স্থাপনা সংস্কারকাজের জন্য টানা ৯দিন বন্ধ থাকবে। সোমবার (২৬ ডিসেম্বর) থেকে হাইল হাওরের বাইক্কা বিল পাখির অন্যতম এ দর্শনীয় স্থান উপজেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে। আগামী বছর ২০২৩ সালের ৩ জানুয়ারী পর্যন্ত পর্যটকদের জন্য এ দর্শনীয় স্থানটি বন্ধ থাকবে। সংস্কার কাজ শেষে করার পর জনগন ও পর্যটকদের জন্য বাইক্কা বিল উম্মুক্ত করা করা হবে।
এদিকে গতকাল মমঙ্গলবারও দেখা যায়, প্রচুর পর্যটক বাইক্কা বিলের সুন্দর্য্য দর্শনের জন্য ভীর জমিয়েছেন। তারা অনেকেই জানান, সংস্কার কাজের জন্য বন্ধ থাকার কথা তারা না জেনে এসেছেন।
সিলেটের বালাগঞ্জের আউয়াল নামের এক পর্যটক জানান, তারা কয়েকজন বন্ধু মিলে এসেছিলেন বাইক্কা বিলের পাখি দেখার জন্য। কিন্তু বন্ধ থাকার কারণে তারা হতাশ হয়েছেন।
বাইক্কা বিল ব্যবস্থাপনার দায়েত্বে থাকা বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটির কার্যনির্বাহী সদস্য মিন্নত আলী বলেন, ‘গতকাল থেকে বাইক্কা বিলে রক্ষণাবেক্ষণ কাজের জন্য পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল অনেক পর্যটক না জেনে এসেছিলেন। আমরা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়েছি। এখানে পর্যটকদের জন্য তৈরি করা ব্রিজ, গাড়ি পার্কিং ইত্যাদি সৌন্দর্যবর্ধনের কাজ হচ্ছে। অনেক জায়গায় রং করা হচ্ছে। এসব কাজ সম্পন্ন হলে এখানকার সৌন্দর্য আরও বাড়বে।’
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, সংস্কারকাজের মধ্যে ব্রিজ, পার্কিং ব্যবস্থা, শৌচাগার সংস্কার করা হবে। এখানে পর্যটকদের জন্য বিভিন্ন প্রাণীর ছবি বাধাই করা রয়েছে।
যেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। এসব নতুন করে লাগানো হচ্ছে। এসব কাজের জন্য মূলত ৯ দিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সময়টুকু পর্যটকদের ধর্য্য ধরার জন্য তিনি অনুরোধ করেন।
পাখি ও মাছের অভয়াশ্রম বাইক্কা বিলে সারা বছরই পাখির আনাগোনা থাকে। তবে শীতকালে এখানে অতিথি পাখি দেখা যায়। এছাড়াও বাইক্কা বিলে শাপলা ও পদ্মফুলও পর্যটকদের আরো মুগ্ধ করে। পাখি দেখতে পর্যটকদের জন্য এখানে তৈরী করা হয়েছে ওয়াচ টাওয়ার। প্রায় সারা বছরই এখানে পর্যটকেরা ঘুরতে আসেন।