আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

শ্রীমঙ্গলে ইসিডি সেন্টার উদ্বোধন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা এলাকায় চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এডুকো বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত ‘আলোয় আলো’ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা এমসিডা আলোয় আলো প্রকল্পের ইসিডি শিশু কানন সেন্টার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বরুনা এলাকার সাবেক মেম্বার মৃত জিরা বাড়িতে এ সেন্টার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মোঃ মশিউর রহমান রিপন, এমসিডা এর প্রধান নির্বাহী মোঃ তহিরুল ইসলাম মিলন।
এছাড়াও কালাপুর ইউনিয়নের ৮ নং ওয়াড ইউপি সদস্য আব্দুল মতিন মিয়া, ৯ নং ওয়াড ইউপি সদস্য মোঃ মনির মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।