আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

জুড়ীতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাসুক আহমেদ এর বিরুদ্ধে পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামের হাজী মোঃ খলিলুর রহমান নামে এক ব্যবসায়ী লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে- গত ২৭ ডিসেম্বর দুপুরে জুড়ী থানায় হাজী মোঃ খলিলুর রহমান একটি জরুরী কাজে থানায় আসেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক আহমদ তাকে দেখে চরম উত্তেজিত হয়ে তার নির্বাচনী এলাকা ফুলতলায় যেতে নিষেধ করেন। তিনি কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজসহ ও প্রাণনাশের হুমকি দেন। থানায় আগত এক অপরিচত লোক তাকে রক্ষা করেন। হাজী মোঃ খলিলুর রহমান জানান- ন্যায় বিচারের স্বার্থে গত ২৭ ডিসেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ফুলতলায় আমার ব্যবসা বাণিজ্যসহ বাগান বাড়ী রয়েছে। এ বিষয়ে আমি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্টদের বিচার দাবী করছি। এ ব্যাপারে জানতে ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাসুক আহমদের মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন বলেন- হাজী মো: খলিলুর রহমানের সাথে তর্ক বির্তর্কের বিষয়টি আমি অবগত হয়েছি। থানায় লিখিত অভিযোগ এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান- আমার নলেজের বাহিরে কে অভিযোগটি কে রিসিভ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি