আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

চা বাগানের ব্যবস্থাপক নারী নির্যাতনকারী কুখ্যাত দুর্নীতিবাজ বাহাউদ্দীনকে অবাঞ্চিত ঘোষনা, চা শ্রমিকদের মানববন্ধন ও র‍্যালি

মৌলভীবাজার সদর উপজেলার রাষ্ট্রয়াত্ব প্রেমনগর চা বাগানের সাবেক ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন লিটনকে পুনরায় ওই বাগানের ব্যবস্থাপক হিসেবে দ্বায়িত্ব দেওয়ায় তা বাতিল এবং তাঁকে অবাঞ্চিত ঘোষনা করে মানববন্ধন ও র‍্যালি, প্রতিবাদ সমাবেশ করেছেন প্রেমনগর চাবাগানের শতশত চা শ্রমিক।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে প্রেমনগর চা বাগানের ফেক্টরীর সামনের সড়কে কয়েকশ নারী-পুরুষ চা শ্রমিক ’’শ্রমিক বাচাও,চা শিল্প বাচাও’’ শ্লোগান সম্বলিত প্রতিবাদী ব্যানার নিয়ে জড়ো হয়ে মানববন্ধনে অংশ নিয়ে সাবেক ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন লিটনকে অবাঞ্চিত ঘোষণা করেন। মানববন্ধন চলাকালে চা শ্রমিকরা ওই ব্যবস্থাপকের নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে ফেটে পরেন। তাদের অভিযোগ,দেওয়ান বাহা উদ্দিন লিটনের বিরুদ্ধে নারী গঠিত অভিযোগ রয়েছে এবং তিনি ওই বাগানের ব্যবস্থাপক থাকাকালে চা শ্রমিকদের নানাভাবে হয়রানী করেছেন।

স্থানীয় ইউপি সদস্য কয়েছ আহমদের সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ১২ নং গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোশারফ টিটু।

মানবন্ধনে ভলা ভুমিজ,কিশুন পাশি,রেবাতি ভৌমিজ,জলি কর্মকারসহ একাধিক চা শ্রমিকরা বক্তব্য রাখে। তারা বলেন,বাহাউদ্দিন লিটন দ্বায়িত্বে থাকাকালে চার থেকে পাঁচজন চা শ্রমিককে অন্যায়ভাবে নাম কেটে দিয়েছেন। প্রতিবাদ করার কারনে আমাদের একজন বাবুকে গালিগালাজ করেছেন। তিনি যদি আবারও এই বাগানে আসেন আমরা সাধারণ চা শ্রমিকরা বসে থাকবনা। তাই এমন ব্যক্তিকে আমরা ব্যবস্থাপক হিসেবেও চাইনা।

মানবন্ধনে চেয়ারম্যান গোলাম মোশারফ টিটু বলেন, পুনরায় প্রেমনগর বাগানের দ্বায়িত্ব নিতে আসছেন সাবেক ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন লিটন। এমন খবর পেয়ে বাগানের খেটে খাওয়া সাধারণ চা শ্রমিকরা মানবন্ধন করছেন। তারা চান বাহাউদ্দিন লিটন যেন বাগানে নতুন করে না আসতে পারেন। শ্রমিকরা অভিযোগ করেছেন, নারী কেলেঙ্কারী,শ্রমিকদের চাকুরীচ্যুত করা,স্বজনপ্রীতি ও রাজনৈতিক মহলের সাথে যোগসূত্রসহ নানা অভিযোগ। শ্রমিকদের আশঙ্কা বাগানে দেওয়ান বাহাউদ্দিন লিটন আবার আসলে আগের কর্মকান্ডেই জড়িয়ে পড়বেন। তিনি বলেন,আমরা জনপ্রতিনিধি হিসেবে এই চা শ্রমিকদের ভোটেই নির্বাচিত হয়েছি। কাজেই তাদের সুখ দুঃখে পাশে থাকাও আমাদের দ্বায়িত্ব। এসময় তিনি চা শ্রমিকদের দাবির প্রতি দৃষ্টি দিতে মৌলভীবাজারের সংসদ সদস্য,জেলা প্রশাসকসহ এনটিসি কতৃপক্ষের প্রতি আহবান জানান।

মানববন্ধন চলাকালে সাধারণ চা শ্রমিকরা বাহাউদ্দিনের চামড়া তুলে নেব আমরা,বাহাউদ্দিনকে চাইনাসহ নানা প্রতিবাদী শ্লোগান দেন।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে চলতি বছরের আগষ্ঠ মাসে দেওয়ান বাহাউদ্দিন লিটন প্রেমনগর চাবাগান থেকে বদলী হয়ে এনটিসির মালিকানাধীন পারকুল চাবাগানে ব্যবস্থাপক হিসেবে দ্বায়িত্ব নেন। একই সময়ে প্রেমনগর চাবাগানে ব্যবস্থাপক হিসেবে দ্বায়িত্ব নেন ওই বাগানেরই সাবেক সহকারী ম্যানেজার রাসেদুল হাসান রনি। সূত্র জানায়,চলতি মাসের ৩০ ডিসেম্বর পারকুল চাবাগান থেকে বদলী হয়ে প্রেমনগর চাবাগানে ফের দ্বায়িত্ব নিচ্ছেন দেওয়ান বাহাউদ্দিন লিটন আর বর্তমান ব্যবস্থাপক বদলী হয়ে ৩০ ডিসেম্বর একই তারিখে দ্বায়িত্ব নিচ্ছেন পারকুল চাবাগানের।