আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

জুড়ীতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রবীন ব্যবসায়ী ও সংগঠক হাজী খলিলুর রহমানের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাসুক আহমেদ বিরুদ্ধে খলিলুর রহমান নামে এক আওয়ামী লীগ কর্মীকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭/ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় হাজী মো: খলিলুর রহমানের বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক হাজী মোঃ খলিলুর রহমান সংবাদ সম্মেলনে নির্যাতনের অভিযোগ তুলে বলেন, আমি আজ দুপুরে জুড়ী থানায় একটি সালিশ বৈঠকে উপস্থিত হই। এতে ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক আহমদ আমাকে নির্বাচনী এলাকায় যেতে নিষেধ করেন। আমি নিষেধের কারণ জানতে চাইলে তিনি আমাকে অকথ্য ভাষায় কতাবার্তা ও প্রাণনাশের হুমকি দেন। তিনি আরো বলেন, বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ফুলতলায় আমার ব্যবসা বাণিজ্যসহ বাগান বাড়ী রয়েছে। এ বিষয়ে আমি সাংবাদিক সম্মেলন করে সংশ্লিষ্টদের মাধ্যমে এ অন্যায়ের বিচার দাবী করছি। এ ঘঠনায় ঘটনার দিন সন্ধ্যায় জুড়ী থানায় জুড়ী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক আহমদ ও সাধারন সম্পাদক ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদের বিরুদ্ধে জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাসুক আহমদের মুঠোফোন যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, হাজী মোঃ খলিলুর রহমানের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।