জালালুর রহমান,স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে, (২৯/ডিসেম্বর/২০২২) ইং। এতে কোনো ভয়াবহ ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ফুলতলা ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আলিম সেলু এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক মাসুক আহমেদ । ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান মনোনীত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর আলিম সেলু (ঘোড়া)। তিনি পেয়েছেন ৫০৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মাসুক আহমদ পেয়েছেন ২২১২ ভোট । এ ব্যাপার জানতে চাইলে জুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, ই বি এম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।







