আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

আগামীকাল বহুল প্রত্যাশিত ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন

 ★
আগামীকাল  (৩০ ডিসেম্বর) শুক্রবার, ছাত্র জমিয়ত বাংলাদেশের বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল মতিঝিলস্থ ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। 
দীর্ঘদিন পর রাজধানীতে সম্মেলন আয়োজন করায় দেশব্যাপী নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 
সংগঠন সূত্রে জানা যায়, ইতিমধ্যেই সারাদেশে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। ঢাকা মহানগরীর ৪ শাখাকে সেচ্ছাসেবকের দায়িত্ব দেয়াসহ সম্মেলনের যাবতীয় কাজ প্রায় সম্পন্ন। একই হলে দুইটি আলাদা অধিবেশনে সকাল ৯টা থেকে কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও বাদ জুমা নির্ধারিত কাউন্সিলরদের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবে আগামীর পূর্ণাঙ্গ কমিটি। 
এছাড়াও সম্মেলনের সফলতা কামনায় সাবেক ছাত্র জমিয়তের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ বিশেষ এক ভিডিও বার্তায় সম্মেলন সফলের আহবান জানিয়েছেন। 
সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য নির্ধারিত সেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা বাহিনী, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান। বিজ্ঞপ্তি।