আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জাতীয় কাউন্সিল সম্পন্ন

স’লিপকঃ দেশ ও জাতির প্রভুত কল্যাণ সাধনে বিজ্ঞানসম্মত কিছু কর্মসূচি ঘোষণা দিয়ে ৩১ ডিসেম্বর ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জাতীয় কাউন্সিল।
জাতীয় কাউন্সিল ‘২২ এ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদীকে পূনরায় চেয়ারম্যান ও অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইরকে মহাসচিব করে জাতীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মৌলভীবাজার জেলা থেকে জাতীয় কমিটিতে জেলা সভাপতি মোঃ জামালউদ্দিন আহমেদকে যুগ্ম-মহাসচিব, কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক এড. হাবিবুর রহমান মুকুলকে আইন ও মানবাধিকার সম্পাদক, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ফারুক আহমদ ও জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদীকে সদস্য নির্বাচিত করা হয়।
মৌলভীবাজার জেলা থেকে সুনিয়তের অতন্ত্র প্রহরী চারজন নেতাকে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করায় জেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামি ছাত্রসেনার নেতাকর্মীদের মাঝে বইছে খোশ আমেজ। নবনির্বাচিত জাতীয় কমিটিকে মৌলভীবাজার জেলা ও বিভিন্ন ইউনিট কমিটির পক্ষ থেকে জানানো হয় আন্তরিক মোবারকবাদ।
জাতীয় কাউন্সিল অধিবেশনের পূর্বে আলোচনা সভায় বিভিন্ন জাতীয় রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।