আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজাওে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনাসভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি ॥ “উন্নয়ন ও সমৃদ্ধি ও অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে

গতকাল সোমবার (২ জানুয়ারী) জাতীয় সমাজসেবা দিবস উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং মৌলভীবাজার সদও সমাজসেবা অফিসার সুমন দেবনাথের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব মোহাম্মদ জাহিদ আখতার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, বি এন এস বি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মোসাহিদ আহমেদ চুন্নু,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমূখ। দিবসে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক মো:ছায়েফ উদ্দিন।

আলোচনা সভায় ভাতা ভোগীদের মাঝে বক্তব্য রাখেন বাচ্চুআহমেদ,রফিক মিয়া, মৌলভীবাজার ইলেকট্রেশিয়ান সমিতির সদস্য রজত দাস মনি,অবসরপ্রাপ্ত ডা: এ,কে জিল্লুল হক, জেলা সমাজসেবা বিভাগের এতিম ও প্রতিবন্ধী মেয়েদেও কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক এ,টি,এম মিজানুর রহমান প্রমুখ।
সমাজসেবা দিবসের আলোচনা সভায় মৌলভীবাজারের দুস্থ গরীব প্রতিবন্ধী অসহায়দের প্রতি জেলা সমাজসেবা কার্যালয় এর বিভিন্ন সাহায্য কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভা শেষে বিশেষ চাহিদা সম্পন্নদেও মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।