আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজারে নিরাপদ যানবাহন চাই ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজারঃ-

 নিরাপদ যানবাহন চাই ফাউন্ডেশন (নিযাচা)’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার মাসব্যাপী বৃক্ষরোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
রবিবার ১ জানুয়ারি দুপুর ১২ঘটিকায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও সচেতনমূলক লিফলেট বিতরণে নিযাচা জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন আবেদীন রাজুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার বিআরটিএ সহকারী পরিচালক মোঃ ডালিম উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ দুলাল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক শ. ই. সরকার জবলু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, প্রবাস জার্নালের জেলা প্রতিনিধি  কবি জাবেদ ভুঁইয়া, ক্রীড়াবিদ এ কে এম আকলু মিয়া, নিযাচা জেলার সহ-সভাপতি জুনেদ আহমদ, আরিফুর ইসলাম নাজমুল, অর্থ-সম্পাদক সামাদ আহমদ, সদস্য  জামাল উদ্দীন, বুশরা সরকার জেরিন, হিমান পূরকায়স্থ, মোঃ নাবিল আহমদ নাঈম, সাদিয়া আক্তার, তানভীর আহমদ, আতীক হাসান, সায়েল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, যানবাহনের সেফটি মানেই আমাদের সেফটি এবং আমাদের সেফটি মানেই যানবাহনের সেফটি। নিযাচা’র কর্মসূচির মাধ্যমে চালক যাত্রী সচেতন হলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।
বিশেষ অতিথি বলেন, নিরাপদ যানবাহন নিশ্চিত না হওয়ার কারণে এবং সচেতনতার অভাবে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অনেকগুলো প্রাণ ঝরে  যাচ্ছে। আমি এই গাছটিকে একটি প্রতীক হিসেবে দেখছি এবং আমাদের অসচেতনতার কারণে যেন রোডে আর প্রাণ ঝরে না যায়।