আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজারে শুরু হয়েছে অনুর্ধ্ব-১৬ কাবাডি প্রশিক্ষণ

স’লিপকঃ মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৪ জানুয়ারি বুধবার মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো কাবাডি প্রশিক্ষণ। মাধ্যমিক পর্যায়ের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন বালক ও বালিকা অংশগ্রহণ করছে এ প্রশিক্ষণে। প্রশিক্ষক হিসেবে আছেন জেলা কাবাডি কোচ ফয়জুল হক মনা।

জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ এর সভাপতিত্বে কাবাডি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

কাবাডি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক মাহাবুব ইজদানি ইমরান, মৌলভীবাজার সরকারি কলেজের শারিরীক শিক্ষা বিভাগের প্রধান নুরুন নাহার, কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের শারিরীক শিক্ষক লক্ষী কান্ত দেব, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শারিরীক শিক্ষক ব্রজ মোহন, আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমান মিলনসহ প্রশিক্ষণার্থীদের অভিবাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মূলতঃ তৃনমূলক পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনুর্ধ্ব-১৬ বছরের বালক- বালিকাদের নিয়ে কাবাডি প্রশিক্ষণ শুরু হয়েছে।