মৌলভীবাজার জেলার উপর দিয়ে কয়েকদিন থেকে বইছে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ। মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন আমাদের মৌলভীবাজারে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩৫ হাজার ২৮০ খানা কম্বল এসেছিল তা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সারাজেলার শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে এবং হচ্ছে। চা শ্রমিকসহ জেলার সব মানুষের পাশে জেলা প্রশাসক আছেন বলে জানান। এবং আরো বেশকিছু শীতার্ত মানুষের কম্বলের জন্য, ত্রাণ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যোগাযোগ করেছেন, বলে দীপ্তনিউজকে জানান।







