মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে রনজিত নুনিয়া (৩০) নামে ৩ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। আজ ৫ জানুয়ারী সকালে থানার এসআই মহাদেব বাছাড়, এএসআই হিমু বড়ুয়া, এএসআই পরিমল শীল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাধবপুর ইউনিয়নের শ্রী গোবিন্দপুর চা বাগান থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০১৩ সালের চুরি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।







