আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

ন‌ওগাঁয় র‍্যাব- ৫ ক্যাম্পের ও ভোক্তা অধিকার এর যৌথ অভিযানে ভেজাল গুড় তৈরির অপরাধে জরিমানাশিমুল

হাসান, নওগাঁ প্রতিনিধি ঃ
নওগাঁর মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রির অপরাধে চার ভেজাল গুড় ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ধ্বংস করা হয় ভেজাল গুড়সহ গুড় তৈরীর সরঞ্জাম। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মথুর কৃষ্ণপুর এলাকায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প, জেলা ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। ভেজাল গুড় ব্যবসায়ীরা হলেন, বুলেট হোসেন (৪০), আমজাদ গুড় ঘরের মালিক শ্রী প্রদীপ মন্ডল (৪৫), মালেক গুড় ঘরের মালিক মো. মালেক (৩৬) ও জামাল গুড়ের আড়ৎ এর মালিক জামাল হোসেন (৫৮)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই চার গুড় ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রয় করে আসছিলেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেখানে যৌথ অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ২০ হাজার ৩৫০ কেজি ভেজাল গুড়, ৬ হাজার ৯৫০ কেজি চিনির শিরা, ৬ কেজি ক্ষতিকর রং ও ২কেজি হাইড্রোজেন জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১, ৪২, ৪৩ ধারায় বুলেট হোসেনকে ৩০ হাজার টাকা, আমজাদ গুড় ঘর এর মালিক শ্রী প্রদীপ মন্ডলকে ৩০ হাজার টাকা, মালেক গুড় ঘরের মালিক মালেককে ২০ হাজার টাকা ও জামাল গুড়ের আড়ৎ এর মালিক জামাল হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত ভেজাল গুড় আলামতসমূহ উপস্থিত সাক্ষীদের সামনে ধ্বংস করা হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।