আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

বগুড়া আদমদীঘিতে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১



রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে চালক রাফিউল্লাহ (২৭) নিহত হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর বাইপাস সড়কের শখের পল্লী বিনোদন কেন্দ্রের গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিউল্লাহ নওগাঁর মহাদেবপুর উপজেলার শীবরামপুর গ্রামের ফয়জুল্লাহর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার সান্তাহার-নওগাঁ বাইপাস সড়কের শখের পল্লী গেটের সামনে (ঢাকা মেট্রো-ট-১৫-৬১১৩) নম্বরের একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেন্ট্রিকড়ই গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় গাড়িতে থাকা চাকল জাফর ইকবাল ও হেলপার (বদলী চালক) রাফিউল্লাহ গুরুত্বর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানিয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদওয়ানুর রহিম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।