আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

রাজনগরে খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়ারী আটক


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ রাজনগরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়ারীকে আজ ৫ জানুয়ারী দুপুরে আটক করেছে রাজনগর থানার পুলিশ। আটককৃতরা হল মনসুরনগর ইউনিয়নের বিচইনকীর্তি গ্রামের মোঃ রামিম মিয়া (২৮), মোস্তাক আহমেদ (৫০), হোসাইন আহমেদ (৩৫), নাছমান মিয়া (৪০), জাহান আলম ওরফে ডালিমি (৪৫) ও একই ইউনিয়নের মালিকোনা গ্রামের আছকির মিয়া (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে উপজেলার মনসুরনগর ইউনিয়নের তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই জুয়ারীদের আটক করা হয়। জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে গভীর রাতে রাজনগর থানার এসআই মুহাম্মদ আজিজুল গাফ্ফারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদেরকে আটক করে পুলিশ। পুলিশের অভিযানে এ সময় বাড়ির মালিক আব্দুল কাদির পালিয়ে যায়। রাজনগর থানার অফিসার্স ইনচার্জ বিনয় ভূষণ রায় সত্যতা স্বীকার করে বলেন- যেখানেই জুয়া চলবে, সেখানেই অভিযান হবে।