আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

গোয়াইনঘাটে শীতার্তদের মাঝে জমিয়ত মহাসচিবের কম্বল বিতরণ


★
আবু তালহা তোফায়েল :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার কুরিহাই ও পূর্ণানগরে লেবার ও রিক্সা শ্রমিকদের মাঝে- কম্বল বিতরণ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

০৬ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১১টায় গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের তত্বাবধানে ও প্রবাসী জমিয়ত নেতা হাফিজ মাওলানা আব্দুল্লাহ-এর ব্যবস্থাপনায়, পাঁচসিউতি বাজারস্থ কুরিহাইয়ে অর্ধশতাধিক বালু শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ শেষে দুপুর ১২টায় গোয়াইনঘাট নৌকাঘাটে রিক্সা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করেন জমিয়ত মহাসচিব। 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়তের সাবেক সভাপতি হাফিজ সাজিদ আহমদ, সেক্রেটারী মাওলানা আবুল হাসানাত, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হুসাইন ও সিলেট জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক সাংবাদিক আবু তালহা তোফায়েল, প্রমুখ।
বিজ্ঞপ্তি।