আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

আন্তর্জাতিক প্রতিষ্ঠান আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ


সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
বৃটেন ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান আল-খায়ের ফাউন্ডেশনের সহযোগীতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উন্নতমানে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৭ জানুয়ারী) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ককম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো: আলী রাজিব মাহমুদ মিঠুন।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ এর মিডিয়া প্রধান শাহারিয়ার হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কমুদ রঞ্জন দেব, ডিপুটি কমান্ডার মো: মোয়াজ্জেম হোসেন ও মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন বীর প্রতিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ^জ্যোতি চৌধূরী, সহসভাপতি মো: কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোয়েল, যুগ্ন সম্পাদক এম এ রকিব, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধূরী, সাহাত্যে ও প্রকাশনা সম্পাদক বিশ^জিৎ ভট্টাচার্য বাপন, আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ এর সিলেট চাপ্টার এর এডমিন অফিসার হাসনাত রিফাত, প্রতিনিধি সাংবাদিক আহমেদ সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে ৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে উন্নমানের ১পিচ কম্বল, ১ জোড়া হাত মৌজা ও ১টি উলের মাংকি ক্যাপ প্রদান করা হয় এবং উপজেলার ২শতাধীক জীবিত ও মৃত্য মুক্তিযোদ্ধা পরিবারকে এ সামগ্রী প্রধান করা হবে।
আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ এর মিডিয়া প্রধান শাহারিয়ার হাবিব জানান, প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রধান তারেক মাহমুদ সজিব এর সার্বিক সহযোগীতা ও দিকনির্দেশনায় তারা এ কার্যক্রম পরিচালনা করে আসছেন। বৃটেন ভিত্তিক এ প্রতিষ্ঠানের পৃথিবার প্রায় ৭০টি দেশে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম অব্যহত আছে।