আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

বগুড়া আদমদীঘিতে জমে উঠেছে পুরাতন শীতের কাপড়ের বেচাকেনা


 রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি: তীব্র শীতে কাঁপছে দেশ। গত কয়েক দিনের তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেনা। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের এই শীত কাবু করে ফেলেছে। এরই মাঝে বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন হাটবাজার ও আশে পাশের ফুটপাতে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ পুরাতন শীতের কাপড়ের দোকান। নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্র কিনতে ভিড় জমাচ্ছেন সেই দোকানগুলোতে। অভিজাত মার্কেট গুলোতে বেচাকেনা কম থাকলেও ফুটপাতে বেড়েছে পুরাতন গরম কাপড়ের বেচাকেনা। আদমদীঘি উপজেলা সদর, সান্তাহার রেলগেট পুরাতন কাপড়ের মার্কেট, মুরইল বাজার, নসরতপুর, সাওইল, চাঁপাপুর. কুন্দগ্রাম ও ছাতিয়ানগ্রাম হাট ও বাজারে জমজমাট ভাবে বসেছে পুরতন শীতের কাপড়ের দোকান। ওইসব দোকানে জ্যাকেট, কোট, সুয়েটার, ছালোয়ার, কম্বল, কাঁথা, ছোট শিশুদের বিভিন্ন বয়সের কানটুপি, জামাকাপড়, হাতমোজাসহ হরেক রকম শীতের কাপড় তুলনামুলক কম দামে বিক্রি হয়ে থাকে।উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও গরীব ক্রেতারা কম দামে শীতবস্ত্র পাওয়ার আশায় ভীড় করছেন এইসব পুরাতন কাাপড়ের দোকান গুলোতে। সালগ্রামের রইছ উদ্দিন জানায়, আদমদীঘি বাজারে বিপনী বিতানে একটি জ্যাকেটের দাম চেয়েছিল ২ হাজার ৯০০ টাকা। সেই একই রকম জ্যাকেট পুরাতন কাপড়ের দোকানে কিনেছেন ৫৫০ টাকায়। তেতুলিয়া গ্রামের টুলু জানান, দরিদ্র মানুষের জন্য এই পুরাতন কাপড়ের দোকান খুবই দরকার। অল্প দামে প্রয়োজনীয় শীতের কাপড় এইসব দোকানে মিলে। মার্কেটের দোকানে নতুন শীতের কাপড় বেশি দাম কেনার সামথ্য নেই। তবে গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি। পুরাতন কাপড় ব্যবসায়ী মতিউর রহমান বলেন, গত বছরের তুলনায় এবার বেশি শীত হওয়ায় বেচাকেনাও বেশি হচ্ছে। শীত যত বেশি হবে বেচাকেনাও বাড়বে। গত বছর মোকামে যে দামে পুরাতন কাপড়ের গাইট কিনেছি। এবার তা প্রায় দ্বিগুন দামে কিনতে হচ্ছে। সে কারণে শীতের কাপড়ের দাম একটু বেশি পড়ছে ক্রেতাদের।