আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

বাড়ী ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়া প্রবাসীসহ একই পরিবারের ৪জনসহ নিহত-৫, আহত-৩


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজ ৭ জানুয়ারী ভোর রাতে হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর, শাহপুর এলাকায় বালু বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে মালয়েশিয়া থেকে বাড়ী ফেরার পথে ঘটনাস্থলেই মারা যান কুলাউড়া ১০নং হাজিপুর ইউনিয়নের মাদানীনগর গ্রামের (ক্বারী বাড়ী) নিবাসী মালয়েশিয়া প্রবাসী রাজু আহমদসহ একই পরিবারের ৪জন ও ড্রাইভারসহ ৫জন মৃত্যুবরণ করেছেন। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের ইয়াছিন আলীর ছেলে ছাদির আলী (২৫), মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার মাদানগর গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান(১৫) ও কমলগঞ্জের পশ্চিম ভেড়াছড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২) । আরও দুইজন মারা যান হাসপাতালে নেয়ার পর। তারা হলেন- কমলগঞ্জ উপজেলার মৃত আব্দুস সালাম মিয়ার স্ত্রী মোছা. সাদিয়া বেগম (২৬) ও একই উপজেলার বেরাঝড়া গ্রামের মৃত আব্দুল সালাম মিয়ার মেয়ে মোছা. হাবিবা আক্তার (২)। এছাড়া কুলাউড়া উপজেলার মাদানগর গ্রামের আব্দুল হকের ছেলে রাজু আহমেদ (২৬), একই গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে নুরুল হক (৫১) ও আঞ্জব আলী (৬০) গুরুতর আহত হন। আহতদের প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।