দীপ্তনিউজঃ মৌলভীবাজার ব্যবসায়ি সমিতির মতবিনিময় সভা, অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭ টায় কুসুমবাগ এলাকার বিশিষ্ট ব্যবসায়ি সাইফুর রহমান বাবুলের নিজস্ব অফিস কক্ষে। ব্যবসায়ি আনছার আহমদ লেচু মিয়ার আয়োজনে, আজমল আহমদ চৌধুরীর সঞ্চলনায়, ব্যবসায়ি আব্দুল খালিক এর সভাপতিত্বে সমিতির মৃত্যু ব্যক্তিদের স্বরণে ১ মিঃ নিরবতা পালন ও দোয়া মাহফিলের শেষে। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি মসুদ আহমদ, বকসি ইকবাল আহমদ, সাইফুর রহমান বাবুল, সৈয়দ হুমেদ আলী সাহিন, আবু মোঃ বাচ্চু,আনোয়ার ইকবাল, শাম উদ্দিন, মাহমুদ আলী সকল ব্যবসায়ি প্রমুখ। পরে সভায় সিদ্ধান্ত করা হয় বিগত দিনে যাহারা মারা গেছেন বা বাহিরে চলে গেছেন তাঁদের ০ স্থান পূরন করা হয় নতুন সদস্য দিয়ে এবং পরবর্তী সভার তারিখ ২১ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৮ টায় এই স্থানেই রেখে সভার সমাপ্তি করেন।







