আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

নওগাঁ রাণীনগরে একদিনের পিঠা উৎসব অনুষ্ঠিতশিমুল

হাসান, নওগাঁ প্রতিনিধি ঃ
 নওগাঁ রাণীনগরে একদিনের পিঠা উৎসব অনুষ্ঠিতপিঠাপুলির দেশ বাংলাদেশ। পিঠা এ দেশের একটি ঐতিহ্যবাহী খাবার। পৌষের হিমেল হাওয়া ছাড়া যেমন শীতকে কল্পনা করা যায় না, ঠিক তেমনি পিঠা ছাড়াও বাঙালির ঐতিহ্য ভাবা যায় না। বাঙালির ঐতিহ্য পিঠা পার্বণের আনন্দধারা ধরে রাখতে নওগাঁর রাণীনগরে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের শীতকালীন পিঠা উৎসব। সোমবার (৯ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এই পিঠা মেলার উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এ সময় উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উৎসব আয়োজন প্রসঙ্গে আগতরা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও আগামী ভবিষৎ প্রজন্মকে জানাতে এই পিঠা উৎসবের আয়োজন প্রতি বছর করা হলে সবার জন্য ভাল হয়।পিঠা বিক্রেতারা বলেন, আমরা টাকার জন্য এই পিঠা উৎসবে আসি নাই। একদিনের জন্য হলেও সবাই আনন্দ করে দিনটি পালন করতে এসেছি। তাছাড়া এরকম আয়োজন হলে আমাদের হারিয়ে যাওয়া পিঠারগুলোর ঐতিহ্য আবার ফিরে পাবে। পিঠা উৎসবের উদ্যোক্তারা বলেন, আমরা এখন আর আগের মত পিঠা দেখতে পাইনা। যুব সমাজ ও গ্রামের মানুষকে আনন্দ দিয়ে মনে করিয়ে দেয়ার জন্য এ আয়োজন। তবে সবার সহযোগীতা পেলে আগামীতেও করবো। এ পিঠা উৎসবে উপজেলার বিভিন্ন দপ্তর, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১২টি পিঠার স্টল বসানো হয়।স্টলগুলোতে নকশী পিঠা, নারকেল পুলি পিঠা, জামাই পিঠা, ঝিনুক পিঠা, গোকুল পিঠা, দুধ পিঠা, সবুজ পিঠা, গোলাপ পিঠাসহ মিষ্টি ও ঝালের নানান বাহারি রকমের পিঠা পাওয়া যায়।