আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজার রাজনগরে ইয়াবা সহ ১ নারী আটক

কে এম সাইদুল ইসলাম
মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পৈতুরা এলাকা থেকে ২শ৭০ পিছ ইয়াবাসহ কুলসুম বেগম (৪০) নামে একজনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

রাজনগর থানার অফিসার ইনচার্জ জানান, রবিবার ৮ জানুয়ারী দিবাগত রাত অনুমান ২টার সময় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের তঞ্জব আলীর বাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা মজুদ রয়েছে।

পরে এসআই সুলেমান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পৈতুরা গ্রামের তঞ্জব আলীর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তঞ্জব আলী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ কুলসুম বেগম নামে এক নারীকে আটক করে।

পরে আটককৃত কুলসুমের দেখানো মতে তার বসতঘরে তল্লাশি করে ২৭০ পিছ গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

আটককৃত কুলসুম এবং পলাতক তঞ্জব আলীকে আসামি করে রাজনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত কুলসুম বেগমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, পলাতক আসামি তঞ্জব আলী কে গ্রেফতারের চেষ্টা চলছে