আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

বগুড়া সান্তাহারে গৃহবধূর আত্মহত্যা

রাবেয়া সুলতানা  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে গলায় ফাঁস দিয়ে মোছাঃ তানিয়া (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান এলাকায় ঘটনাটি ঘটে। নিহত তানিয়া ওই এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে স্বামী রাকিব হোসেনের সঙ্গে বসবাস করতেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ২ মাস আগে ময়মনসিংহ মুক্তগাছা এলাকা থেকে বগুড়ার আদমদীঘির সান্তাহার চা বাগান এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে স্বামী রাকিব হোসেনের সঙ্গে বসবাস করতেন স্ত্রী মোছাঃ তানিয়া। সোমবার রাতে স্বামীর সঙ্গে কোন বিষয় নিয়ে মনমালিন্য হয় স্ত্রী তানিয়ার। কিছুক্ষণ পর সবার অজান্তে নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সাথে রশ্মি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। এসময় তার স্বামী দেখতে পেয়ে  তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে আইনি প্রক্রিয়া শেষে লাশটি তাদের নিকট হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।