আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

বিএনপির নেতৃবৃন্দের জামিন লাভ

বিগত ১৩ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে মৌলভীবাজার মডেল থানায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলায় মৌলভীবাজার জেলা বিএনপি ও অংগ সংগঠনের ছয় নেতা মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার-এ ১০ জানুয়ারী ২০২৩ স্বেচ্ছায় হাজির হয়ে জামিনে মুক্তি লাভ করেন। জামিনপ্রাপ্ত আসামীরা হলেন: জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ রিপন মিয়া, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন। উল্লেখ্য যে, উপরোক্ত আসামীগণ বিগত ৩০ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে মহামান্য হাইকোর্ট আদালত হইতে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করিয়াছিলেন এবং  মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার-এ গত ৯ জানুয়ারী বন্ড প্রদান করেন। মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক আসামীগণ ১০ জানুয়ারী মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার-এ স্বেচ্ছায় হাজির হইয়া জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে তাদের জামিন পুলিশ রিপোর্ট পর্যন্ত মঞ্জুর করেন। এ সময় রাষ্ট্র পক্ষে কোর্টের সিএসআই জামিনের বিরোধীতা করেন। আসামী পক্ষের আইনজীবী হিসাবে শুনানীতে অংশগ্রহন করেন এডভোকেট সৈয়দ নেপুর আলী এবং তাকে শুনানীতে সহযোগীতা করেন সিনিয়র এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সিনিয়র এডভোকেট গিয়াস উদ্দিন মজনু, এডভোকেট মোঃ বিল্লাল হোসেন ।

নিউজ
বিএনপি নেতৃবৃন্দের জামিন লাভ