আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

বগুড়া আদমদীঘিতে আলু’র গাছের সঙ্গে শত্রুতা

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে শত্রুতামূলক এক কৃষকের রাতের আধারে ক্ষেতের আলু’র গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই ভুক্তভোগী কৃষক সাইফুল আলম। সরজমিনে মঙ্গলবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামে আলু’র গাছ উপড়ে ফেলানোর দৃশ্য দেখা যায়। কৃষক সাইফুল আলম জানান, গত ৩০ বছর আগে দিনাজপুর থেকে বগুড়ার আদমদীঘি ছোট আখিড়া গ্রামে এসে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছি। জমি বর্গা ও আদি নিয়ে চাষাবাদ করে দিনযাপন করি। গত শনিবার আমার ছেলে রাব্বীর সাথে একই গ্রামের মৃত চান্দুর ছেলে রায়হানের স্থানীয় একটি ক্লাবের বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমার ছেলেকে মারার হুমকি দেয়। পরের দিন রবিবার সন্ধ্যার আমার পাশের জমিতে রায়হানসহ আরও ১০ জন সংবদ্ধ ভাবে আলু পোড়া খাচ্ছিলেন। এরপর সোমবার সকালে এসে দেখি আমার প্রায় ২০ শতক বর্গা নেওয়া জমিতে লাগানো আলু’র গাছ কে বা কাহারা উপড়ে ফেলেছে। এতে আমার প্রায় ২০ হাজার টাকার মতো ফসল ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে রায়হানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু জানান, এ খবরটা শুনেছি।একজন কষকের সাথে অমানবিক একটা কাজ হয়েছে। যে করুক তা ঠিক করেনি। এরসঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হওয়া দরকার। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।