আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটি গঠন

শেখ আরিফ, মৌলভীবাজার::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ই জানুয়ারি) রাতে পৌরসভার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি মাহমুদ মান্না এর সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক কামাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেবাশীষ ধর পার্থ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন জাহান চৌধুরী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে ডাক্তার বাদল দোষাদ চৌধুরীকে সভাপতি ও শেখ মোঃ আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।