আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

শিল্প সাহিত্যের আকাল চলছে


–মোস্তাফিজুর রহমান চৌধুরী





যখন শিল্প সাহিত্য চর্চায় কেউ কেউ স্বঘোষিত মহারাজ
কেউ কেউ অনলাইন প্লাটফর্মের প্রধান সেনাপতি,
যখন শিল্প সাহিত্যে আগাছা গজিয়ে ওঠে মূল্যবান গাছ গাছালি পেছিয়ে ফেলে, আর সবাই নিরব দর্শকের ভূমিকা পালন করে তার নিজের অবস্থান রক্ষায়,
তখন তুমি কি করবে শুনি?
কবিতা চোর আর কবিতা চোরের দালাল নির্মূল কমিটি যখন গঠিত হবে, যারা শিল্প সাহিত্যের আগাছা পরিষ্কার করতে এগিয়ে আসবে, তুমি কি তাদেরকে
সাধুবাদ জানাবে?
নাকি কবিতা চোর- কবিতা চোরের দালালদের সাথে
দহরমমহরম করবে?
নাকি সুস্থ জ্ঞান বিবেকে সুস্থ সংস্কৃতি চর্চার পাশে থাকবে? সত্যি করে বলো তো?
কবিতা চোর আগেই ছিল এখনো আছে,
আগে মানুষ সহজে জানতো না,
আর এখন আধুনিক তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনে
কবিতা চোর লেখা চোরদের সনাক্ত করতে
গুগলের সাহায্যে লেখা চোর সনাক্ত করা
সহজ হয়ে গেছে,
আমি আমার সুস্থ জ্ঞান বিবেকে সুস্থ সংস্কৃতি চর্চার উৎকর্ষ সাধনে সকল লেখা চোরদের তিরস্কার ধিক্কার নিন্দা জ্ঞাপন করছি।
সেই সাথে তাদের দালালদেরকে ইতিহাসের
আস্তাকুঁড়ে নিক্ষেপ করার পক্ষে সমর্থন ব্যক্ত করছি,
যারা যারা রুখে দাঁড়ায় তাদেরকে সাধুবাদ জানাচ্ছি।
সাহিত্য সতত সুন্দর আলোকিত করে বিকশিত করে ভাববাদী মানব অন্তর, তাই বলে সাহিত্য চর্চায়
যত সব অপসংস্কৃতি গজাচ্ছে দিন দিন তাতে কি
সাহিত্য আলোকিত হচ্ছে?
আপনি কবি লেখক বলেই আপনাকে সমীহ করি,
আপনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি
আপনাকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি,
আপনার প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করি,
তাই বলে আপনি গোপন অভিসারে মত্ত হবেন?
মদ এক প্যাক খেয়ে না খেয়ে টাল হয়ে ঘুরবেন!
আর আপনার সুহৃদ বন্ধুরা মুখ বন্ধ করে থাকবে?
এমনটা ভাবেন কেমনে?
আপনি শিল্প সাহিত্য প্রকাশ্যে ভালবাসেন,
আবার শিল্প সাহিত্যের বারোটা বাজাতে
নিজের মনগড়া কাজকারবারে একদম বেপরোয়া!
আপনাকে ছেড়ে দেবে না সব সাংবাদিক!
আপনি বলবেন আমি টাকা নিয়ে প্রোগ্রাম করি,
এটা নতুন কিছু নয়, টাকা ছাড়া কোন প্রোগ্রাম হয় না।
যারা স্বেচ্ছায় স্ব জ্ঞানে, সুস্থ জ্ঞান বিবেকে সুস্থ সংস্কৃতি চর্চায় সাহায্যের হাত বাড়িয়ে দেন,
আমি শুধু তাদের সাহায্য গ্রহণ করি,
তবে টাকার বিনিময়ে কোন অযোগ্য লোককে
যা তার প্রাপ্য নয়?
তাকে তা দিয়ে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ঘোলাটে করিনা।
লেখা লেখি যারা যারা ভালোবাসে আমরা তাদেরকে
২০১৬ সালে রচনা প্রতিযোগিতার মাধ্যমে আলোকিত মুখ করে নিয়েছি, এখন তারা কেউ পিছিয়ে নেই।
২০২১ এ যাদেরকে আলোকিত মুখ করেছি
তাদের পিছু পিছু ঘুরছে কবিতা চোরদের দালাল!
আপনি আমার শত্রু নন যে গায়ে পড়ে আপনার সাথে
রেষারেষি ঘেঁষা ঘেঁষি করবো,
আবার আপনি আমার এমন কোন মিত্র ও নন যে,
আপনি আমার প্রতিপক্ষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে
একটি বারও আমার কথা ভাবেন?
আপনার সাথে সম্পর্ক “জুমায় জুমায় আট দিন”
আমার একান্ত আত্মার আত্মীয় যারা যারা সুদীর্ঘ
দুই তিন যুগের ঘনিষ্ঠ মিত্র,
তারা আমায় ছেড়ে যাবেননা কখনো,
আপনি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ কেউ?
তাই পবিত্র কুরআন মজিদের ভাষায়
আপনাকে বলছি
লাকুম দ্বীনুকুম ওয়ালইয়া দ্বীন!
আমি কবিতা চোরদের দালালের পক্ষে নই,
আমি কবিতা চোরদের পক্ষে নই!
আমি সার্বজনীন মানুষের পক্ষে
আমি সাম্য সম্প্রীতির পক্ষে
আমি অসাম্প্রদায়িক চিন্তা চেতনার পক্ষে
আমি সুস্থ সংস্কৃতি চর্চার পক্ষে।
আমি অসুস্থ শিল্প সংস্কৃতির বিপক্ষে
আমি লেখা চোরদের তিরস্কার ধিক্কার ও
নিন্দা জ্ঞাপন করি,
আমি কবিতা চোরদের দালাল নির্মূল কমিটির পক্ষে
পূর্ণ সমর্থন ব্যক্ত করি।
আমি অসুস্থ শিল্প সংস্কৃতি চর্চাকে সমর্থন করিনা,
আপনি নিজের অবস্থান পরিবর্তন করে আসুন
আপনাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করবো,
পথ মত আপনার ভিন্ন ভিন্ন হতে পারে,
তাই বলে আপনি আমার সুহৃদ বন্ধু হতে আপত্তি নেই,
যদি আপনার মাঝে উদার মন মানসিকতার প্রকাশ ঘটে।

আমার একান্ত আত্মার আত্মীয় যারা যারা সুদীর্ঘ সময়ের তাদেরকে সাধুবাদ জানাচ্ছি।

১১ জানুয়ারী ২০২৩, সাহিত্য কুটির, সিলেট।