আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

খোয়াজ ছলিম রাখাল শাহ্ (রহঃ) এর ওরশ অনুষ্ঠিত

স’লিপকঃ ওলি আউলিয়া, পীর ফকির ও সুফি দরবেশ সিলেটের বিভিন্ন জায়গায় শায়িত আছেন। তাদের সংস্পর্শে সিলেট অঞ্চলের মাটি আজ পুতঃপবিত্র। আল্লাহর তেমনি এক মকবুল দরবেশ খোয়াজ ছলিম রাখাল শাহ্ (রহঃ)।
প্রতি বছরের ন্যায় এবারও ২৬শে পৌষ (১০ জানুয়ারী) রবিবার মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ শেখেরগাঁওয়ে দরবেশ খোয়াজ ছলিম রাখাল শাহ্ (রহঃ) এর মাজারে বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাদ ফজর চেরাগ বাতি প্রজ্জ্বলন, আতর গোলাপ ও সুগন্ধি ছিটানো, চান্দোয়া টাঙানো, গিলাফ ছড়ানো, মাজারের সাজসজ্জাকরণ, পবিত্র কোরআনুল কারীম খতম, জিয়ারত, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, জিকির আসকার, মোনাজাত ও শিরনী বিতরণ করা হয়। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা শেষে রাতে ভক্ত আশেকানদের নিয়ে খানকাহ অনুষ্ঠিত হয় এবং সব শেষে আবারও মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও শিরনী বিতরণের মাধ্যমে ওরশে সমাপ্তি করা হয়।
মাজারের খাদিম আবিদ রাজা জানান, খোয়াজ ছলিম রাখাল শাহ্ (রহঃ) প্রায় ২০০ বছর আগে কোনো একদিন আসরের নামাজের পর এখানে এসে রাজার বাড়ীর তৎকালীন প্রধান পুরুষের সাথে সাক্ষাৎ হলে বলেন, আমার অন্তিম মুহুর্ত এখানে কাটাতে চাই। আমার ইচ্ছা এখানেই আমি চিরনিদ্রায় শায়িত হবো। আমাকে একটু জায়গা দাও। অচেনা অজানা দরবেশের এ কথায় তিনি অবজ্ঞা করে বললেন, ঠিক আছে ওখানে যাও, বলে একটু দুরে একটি জায়গা তিনি দেখিয়ে দিলেন। সন্ধ্যার পর সেই দরবেশের সন্ধানে ৫জন লোক এসে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, একজন দরবেশ এসেছিলেন। তাকে আমি ওই জায়গায় আশ্রয় দিয়েছি। আপনারা গিয়ে খোঁজ করেন। আগত লোকজন গিয়ে দেখেন, দরবেশের প্রাণপাখি উড়ে গিয়ে নিথর দেহ পড়ে রয়েছে। আশপাশের লোকজন এসে জড়ো হতে লাগলেন। জানা গেলো, আগত ৫জন লোক দরবেশের ভক্ত মুরিদান। তারা কুলাউড়ার পৃথিমপাশা থেকে এসেছেন। তাদের কাছথেকে জানা গেলো, দরবেশের নাম খোয়াজ ছলিম। ভক্তবৃন্দর কাছে তিনি রাখাল শাহ্ নামে পরিচিত। এটাও জানা গেলো, দরবেশের বাড়ি পৃথিমপাশা। রাত গভীর হতে লাগলো। বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসতে আরম্ব করলেন। পৃথিমপাশা থেকেও দরবেশের ভক্ত মুরিদানরা আসলেন। রাতের আধার কেটে ভোরের সূর্য উদয় হলো। আজকের এই মাজার যেখানে সে জায়গায়ই দরবেশকে সবাই মিলে দাফন করলেন।