আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

বগুড়া জেলার শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

 রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধিঃ
 মঙ্গলবার ১০ জানুয়ারি বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে কনফিডেন্স পাওয়ার বগুড়া লিঃ ও কনফিডেন্স পাওয়ার বগুড়া ইউনিট-২ লিঃ এর সহযোগিতায় শতাধিক শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম মহোদয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমাদের আশে-পাশে সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতে কষ্ট না পায় তার জন্য আমাদের সামান্য সহযোগীতা। সবাই মিলে চাইলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি পরবর্তীতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।